প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৫, আবেদন শুরু ১২ জানুয়ারি

১১ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ PM
৬ পদে ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে এমআইএসটি

৬ পদে ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে এমআইএসটি © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। প্রতিষ্ঠানটি ষষ্ঠ ও নবম গ্রেডে ৬ পদে ১৫ কর্মকর্তা নিয়োগে ২৩ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ জানুয়ারি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি);

১. পদের নাম: সিভিলিয়ান স্টাফ অফিসার-২ (সিএসও-২) (জিআইএস) অ্যানালিস্ট জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন অনলাইনে

২. পদের নাম: সিভিলিয়ান স্টাফ অফিসার-২ (সিএসও-২) আর্কিটেক্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

৩. পদের নাম: প্রোগ্রামার [সিভিলিয়ান স্টাফ অফিসার-২ (সিএসও-২)];

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪০, আবেদন এইচএসসি পাসেই

৪. পদের নাম: নেটওয়ার্ক মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার [সিভিলিয়ান স্টাফ অফিসার-২ (সিএসও-২১)];

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

৫. পদের নাম: সহকারী প্রকৌশলী;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫৭, আবেদন শেষ ২৬ জানুয়ারি

৬. পদের নাম: সহকারী প্রকৌশলী (ল্যাবরেটরি);

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর নাগরিকদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: এমআইএসটির অফিশিয়াল ওয়েবসাইট

সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
  • ৩১ আগস্ট ২০২৬
হেলথ অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
  • ৩১ আগস্ট ২০২৬
শার্শায় বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক
  • ৩১ আগস্ট ২০২৬
ডার্বি নয়, নিজের পুরনো ক্লাবেই ফিরে যাচ্ছেন হামজা চৌধুরী
  • ৩১ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দীন ফার্মাসিউটিক্যাল…
  • ৩১ আগস্ট ২০২৬