অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫৭, আবেদন শেষ ২৬ জানুয়ারি

০৫ জানুয়ারি ২০২৬, ০৫:২০ PM
১৫ পদে ৫৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল

১৫ পদে ৫৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। প্রতিষ্ঠানটি ৬ থেকে ১৪তম গ্রেডে ১৫ পদে ৫৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৩০ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি);

১. পদের নাম: প্রোগ্রামার;

পদসংখ্যা:  ১টি;

বেতন: গ্রেড-৬;

আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, সময় বাড়ল আবেদনের

২. পদের নাম: সহকারী পরিচালক;

পদসংখ্যা: ১০টি;

বেতন: গ্রেড-৯;

আবেদনের যোগ্যতা: হিসাববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, অর্থনীতি, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, পরিসংখ্যান বা আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: মানদণ্ড নির্ধারণী কর্মকর্তা;

পদসংখ্যা: ২টি;

বেতন: গ্রেড-৯;

আবেদনের যোগ্যতা: হিসাববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, অর্থনীতি, ব্যাংকিং, ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

৪. পদের নাম: মনিটরিং কর্মকর্তা;

পদসংখ্যা: ৪টি;

বেতন: গ্রেড-৯;

আবেদনের যোগ্যতা: হিসাববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, অর্থনীতি, ব্যাংকিং, ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্যমিক পাসেই

৫. পদের নাম: নিরীক্ষা চর্চা কর্মকর্তা;

পদসংখ্যা: ৮টি;

বেতন: গ্রেড-৯;

আবেদনের যোগ্যতা: হিসাববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, অর্থনীতি, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, আইন বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

৬. পদের নাম: সহকারী প্রোগ্রামার;

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-৯;

আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

৭. পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-৯;

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২৬, আবেদন শুরু ৫ জানুয়ারি

৮. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-১০;

আবেদনের যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

৯. পদের নাম: ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন: গ্রেড-১৪;

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;

১০. পদের নাম: হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-১৪;

আবেদনের যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

১১. পদের নাম: হিসাব সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-১৪;

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;

১২. পদের নাম: স্টোরকিপার;

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-১৬;

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৩. পদের নাম: ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন: গ্রেড-১৬;

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ নৌবাহিনী নেবে কমিশন্ড অফিসার, নিয়োগ দেবে ৪ শাখায়

১৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১০টি;

বেতন: গ্রেড-১৬;

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৫. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১০টি;

বেতন: গ্রেড-২০;

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন অনলাইনে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৫ তারিখে)। তবে ক্রমিক ১ এর প্রোগ্রামার পদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর; 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৯ থেকে ১৪ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৬ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: এফআরসির অফিশিয়াল ওয়েবসাইট

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬