আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় দুঃসংবাদ

১০ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ PM
লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজ

লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজ © সংগৃহীত

চলতি নভেম্বরেই প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আসন্ন এই ম্যাচকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে শেষ মুহূর্তে এক ফুটবলারের চোটের কারণে পরিবর্তন আনতে হচ্ছে আর্জেন্টাইন শিবিরে।

আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। ঠিক এর আগেই চোট পেয়েছেন এনজো ফার্নান্দেজ, ইনজুরি থেকে সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে তার। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।

এনজোর পরিবর্তে কেভিন ম্যাক অ্যালিস্টার দলে ডাক পেয়েছেন, প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন তিনি। লিভারপুল তারকা আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই কেভিন বর্তমানে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ-জিলোয়াজে ডিফেন্ডার পজিশনে খেলেন।

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে কেভিন বলেন, ‘আজ (গতকাল) ম্যাচের দুই ঘণ্টা আগে আমি একটি ফোন পাই— আগামীকাল আমি আলিকান্তে উড়ে যাচ্ছি জাতীয় দলে যোগ দিতে। এটা আমার জীবনের প্রথমবার, আর আমি জানি আমি একা এটা অর্জন করিনি— এই ড্রেসিং রুমের প্রতিটি মানুষের অবদানে এটা সম্ভব হয়েছে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

তিনি যোগ করেন, ‘আমার পরিবার ভীষণ খুশি। আমি যখন স্ত্রীকে ফোন করি, তখনই তিনি কান্নায় ভেঙে পড়েন। এটা এক অসাধারণ অনুভূতি। আগামীকাল আমি এক স্বপ্ন পূরণের পথে হাঁটব।’ 

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬