মেসি ঝলকে প্রথমবারের মতো সেমিফাইনালে মায়ামি

০৯ নভেম্বর ২০২৫, ১০:৩৯ AM
লিও মেসি

লিও মেসি © সংগৃহীত ছবি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে পৌঁছেছে ইন্টার মায়ামি। রবিবার (৯ নভেম্বর) চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বেস্ট অব থ্রি সিরিজ’-এর তৃতীয় ম্যাচে নাশভিলকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে মেসির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল মায়ামি। ম্যাচের ১০ মিনিটে নাশভিলের কোরকোরানের ভুল পাস কুড়িয়ে নিয়ে একক প্রচেষ্টায় চার ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান মেসি। ৩৯তম মিনিটে জর্দি আলবার ক্রস থেকে সিলভেত্তির পাস পেয়ে বক্সের বাইরে থেকে দ্বিতীয় গোলটি করেন তিনিই। ২–০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন আলেন্দে। ৭৩ মিনিটে আলবার ক্রসে প্রথম গোলের পর দুই মিনিট পর মেসির চিপ করা বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠানো গোলটি মেসির পেশাদার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্টের স্বীকৃতি হিসেবে রেকর্ডে নাম লেখায়।

তিন ম্যাচের সিরিজে প্রথমটি জিতেছিল মায়ামি, দ্বিতীয়টি নাশভিল। ফলে তৃতীয় ম্যাচ ছিল দুই দলের জন্যই টিকে থাকার লড়াই। শেষ পর্যন্ত নাশভিলকে বিদায় করে মায়ামি এখন মুখোমুখি হবে কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাটির সঙ্গে।

ব্যক্তিগত মাইলফলক স্পর্শের রাতেও মেসির সবচেয়ে বড় তৃপ্তি হলো দলের এই সাফল্য। গত মৌসুমে এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে-অফের প্রথম রাউন্ডে বাদ পড়েছিল মায়ামি। এবার সেই বাধা পেরিয়ে তারা পৌঁছেছে সেমিফাইনালে, যেখানে ফাইনালের স্বপ্ন বাস্তবায়নের লড়াই শুরু হবে ২২ বা ২৩ নভেম্বর।

 

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬