হামজার অ্যাসিস্টে রাকিবের গোল, ব্যবধান কমাল বাংলাদেশ

১০ জুন ২০২৫, ১১:১২ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ১০:২৬ AM
ব্যবধান কমাল বাংলাদেশ

ব্যবধান কমাল বাংলাদেশ © সংগৃহীত

ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ঝিমিয়ে পড়েছিল স্বাগতিকরা। সেই সুবাদে আরো একটি গোল হজম করে লাল-সবুজেরা। 

তবে ম্যাচের ৬৭তম মিনিটে এসে ব্যবধান কমায় বাংলাদেশ। হামজা চৌধুরীর বানিয়ে দেওয়া বল থেকে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানান রাকিব। 

দ্বিতীয়ার্ধে বেশকটি সুযোগ পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। উল্টো ম্যাচের ৫৯তম মিনিটে আরেকবার বাংলাদেশের জালে গড়ায় সিঙ্গাপুর। গোলকরেন ইকসান ফান্দি।

এর আগে, ম্যাচের ৪৪তম মিনিটে লিড নেয় সিঙ্গাপুর। বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সফরকারীরা। এ সময়ে বলটা ধরতে পারেননি লাল-সবুজের গোলকিপার মিতুল। ডি-বক্সের মধ্যে হেড দিয়ে ডান দিকে ঢেলে দেন সিঙ্গাপুরের একজন।

সেখানে সুযোগ বুঝেই শট নেন সং উই ইয়াং। বেশ খানিকটা দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী। তবে ততক্ষণে বিপদ হয়ে গেছে। শেষমেশ ১-০ গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

ট্যাগ: ফুটবল
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950