সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

২২ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ AM
ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান © টিডিসি ফটো

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে দরগাহ এর কবরস্থানে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি প্রয়াত জেনারেল (অব.) এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টা ২০ মিনিটে তিনি মাজারে পৌঁছান।

পরে রাত পৌনে ১০টার দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমে  বলেন, দীর্ঘ ২০ বছর পর আজ সিলেটে এলেন তারেক রহমান। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে আগামীকাল বৃহস্পতিবার জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনী জনসভা করতেন।

তারেক রহমানের সঙ্গে সিলেটে এসেছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একটি প্রতিনিধিদল।

১৪ দিন আইসিইউতে লড়ে হেরে গেল দুই মাসের শিশু রোজা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর সামনেই নৌকা থেকে সাগরে পড়ে যাওয়া শামীমের মরদেহ ১৮ ঘ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
টাকা আছে বুঝেই ইসমাইলকে বাস থেকে নামতে দেননি চালক-হেলপার, শ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লেবানন থেকে ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন শুভ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9