নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন

১৫ আগস্ট ২০২৬, ১০:৩১ PM
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন ও অ্যাওয়ার্ডিং সিরেমনি

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন ও অ্যাওয়ার্ডিং সিরেমনি © টিডিসি সম্পাদিত

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য গ্রাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ডিং সিরেমনি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) মিরপুর ১২-এর প্রিন্স কনভেনশন হলে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিরা উপস্থিত ছিলেন।

মিরপুর ৭-এ অবস্থিত ইসলামিক ইংলিশ-মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমি পিয়ারসন এডেক্সেল কারিকুলাম অনুসরণ করে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক সচেতনতার ওপর সমান গুরুত্ব প্রদান করে।

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল ও অনুষ্ঠানের কনভেনর প্রফেসর ড. মো. মাহমুদুল হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং গ্র্যাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিয়ারসন এডেক্সেল, বাংলাদেশ ও নেপাল অঞ্চলের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বিন কুদ্দুস, ব্রিটিশ কাউন্সিলের ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব মার্কেট, ইংলিশ অ্যান্ড এক্সাম জুনায়েদ আহমেদ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন।

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমির চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি শেখ মোহাম্মদ মাসুদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬