স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা ইয়াসমিন মোর্শেদ আর নেই

৩১ জুলাই ২০২৫, ১০:৫৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৫:৩৯ PM
ইয়াসমিন মোর্শেদ

ইয়াসমিন মোর্শেদ © টিডিসি সম্পাদিত

রাজধানীর ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইয়াসমিন মোর্শেদ মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টা ৩১ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, মিসেস ইয়াসমিন মোর্শেদ রাত ৮টা ৩১ মিনিটে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন পুত্র এবং কন্যা মাধিহা মোর্শেদকে।

তার প্রথম জানাজা শুক্রবার বাদ জুমা আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা স্কলাস্টিকা স্কুল উত্তরা শাখায় বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। 

ইয়াসমিন মোরেশদ ছিলেন বিশিষ্ট বাংলাদেশি শিক্ষাবিদ ও ব্যবসায়ী। ১৯৪৫ সালের ১৯ মে  কলকাতায় খাজা জাকিউদ্দিন ও বেগম বিনু দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তিনি।

ঢাকার ভিকারুন্নিসা নূন স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিনি তার স্বামী সৈয়দ তানভীর মোর্শেদের লাহোর ও ইসলামাবাদে পোস্টিংয়ের সময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক এবং ১৯৬৯ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে তিনি স্কলাস্টিকা স্কুল প্রতিষ্ঠা করেন।

২০০৬ সালের ৩১ অক্টোবর থেকে ২০০৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০০৭ সালে তাকে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬