ইংরেজি মাধ্যমের স্কুলগুলোও সরকারি নিয়মনীতির মধ্যে আনা হবে: শিক্ষামন্ত্রী

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ PM
সচিবালয়ে শিক্ষা ও শিক্ষা প্রতিমন্ত্রী

সচিবালয়ে শিক্ষা ও শিক্ষা প্রতিমন্ত্রী © টিডিসি সম্পাদিত

বর্তমানে দেশের ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা ও আইন নেই। ফলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না সরকার। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর কমিটি থেকে ইংরেজি মাধ্যম স্কুল পরিচালনা সংক্রান্ত একটি আইন ও নীতিমালার করার প্রস্তাব দেওয়া হলেও এখনো কোনো সুনির্দিষ্ট আইন ও নীতিমালা হয়নি।

ইংরেজি মাধ্যমের এসব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এসব  স্কুলকেও সরকারি নিয়মনীতির মধ্যে আনা হবে এবং কেউ অপরাধ করলে শাস্তির আওতায় আনা হবে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের সঙ্গে অগ্রাধিকার নির্ধারণী বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, কোনো প্রতিষ্ঠান সরকারি বিধিবিধানের বাইরে থেকে পরিচালিত হতে পারবে না। 

এ সময় তিনি স্পষ্টভাবে জানান, যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে অগ্নি নিরাপত্তা ও অবকাঠামোগত মানদণ্ড বাধ্যতামূলক করা হবে। নিবন্ধন ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থাকবে না।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬