ঢাবির ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য থাকবে আলাদা প্রশ্নপত্র

০৮ জুলাই ২০২৬, ১১:৪২ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০১:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার ইউনিটগুলোয় ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ‘ক’ ইউনিটে ইংরেজি মাধ্যম কারিকুলামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে আরও একাধিক সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মাহমুদ ওসমান ইমাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদে অনেক আগে থেকেই ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।’

তার ভাষ্য, ‘ভর্তি-সংক্রান্ত সভায় অন্যান্য ইউনিটেও একই ধরনের ব্যবস্থা চালু করা যায় কি না, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।’

মঙ্গলবার (৭ জুলাই) উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দুই উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আরও দুটি ভর্তি-সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হবে জানিয়ে ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ‘একটি সভা অনলাইন আবেদন কার্যক্রম শুরুর আগে এবং আরেকটি অনলাইন আবেদন কার্যক্রম শুরু হওয়ার পর। ওই সভাগুলোতে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’

ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ভর্তি-সংক্রান্ত প্রস্তুতি ও প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখনো পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি। তারিখ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

জানা গেছে, চূড়ান্ত অনুমোদনের জন্য এ সংক্রান্ত প্রস্তাব আগামী আগস্টের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় উপস্থাপন করা হবে। আলাদা প্রশ্নপত্রের এ নিয়মটি বিশেষভাবে ‘ক’ ইউনিটের ক্ষেত্রে প্রয়োগের আলোচনা রয়েছে। এর অধীনে বিজ্ঞান-সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম বোর্ড বাদে দেশজুড়ে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা

সূত্র বলছে, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাঠ্যসূচি বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের চেয়ে অনেকটাই আলাদা। ফলে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়া এড়িয়ে যান এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়। তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলাদা প্রশ্নপত্রের মাধ্যমে কীভাবে মেধাতালিকা নির্ধারণ করা হবে, তা পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ‘প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি। প্রতি বছর ভর্তি পরীক্ষার আগে আমরা ভর্তি প্রক্রিয়ায় সম্ভাব্য সংস্কার নিয়ে আলোচনা করি। এ প্রস্তাবটিও সেই আলোচনার অংশ হিসেবে এসেছে।’

তিনি আরও বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটে (সি-ইউনিট) ইতিমধ্যে এ ধরনের একটি সুবিধা চালু রয়েছে, যেখানে ইংরেজি মাধ্যমের আবেদনকারীরা বাংলার পরিবর্তে ‘অ্যাডভান্সড ইংলিশ’ সম্বলিত একটি আলাদা ভাষা বিষয়ের পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষার বাকি অংশ একই থাকে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950