ঢাবির কেন্দ্রীয় মসজিদে হবে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা

০৬ জুলাই ২০২৬, ১০:৩৮ AM
প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনা হবে তার মরদেহ। এরপর সোমবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’-য় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতির প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার দুপুর ১২টায় তার মরদেহ অপরাজেয় বাংলার পাদদেশে আনা হবে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’-য় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আজ এইচএসসি, আলিম ও কারিগরি বোর্ডের তিন বিষয়ের পরীক্ষা

এর আগে, গতকাল রবিবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৬৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। পাশাপাশি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬