পাস করতে না পারার হাতাশায় শাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৫ নভেম্বর ২০২১, ১২:২৭ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

হতাশাগ্রস্ত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১৪ নভেম্বর) রাতে ঘুমের ওষুধ খেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ওই শিক্ষার্থীর নাম চঞ্চল চক্রবর্তী তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের ৩০২৯ রুমে থাকতেন চঞ্চল। 

চঞ্চল ঝিনাইদহ জেলার সলগোপা থানার মাধবপুর গ্রামের বাসিন্দা শিবপ্রদীপ কুমার চক্রবর্তীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শাবিপ্রবির রসায়ন বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মো. আজহারুল আরাফাত গণমাধ্যমকে বলেন, আমরা যতটুকু জেনেছি তার বন্ধু-বান্ধব পাস করে বের হয়ে বিভিন্ন জায়গায় চাকরি করছেন। তিনি এখনো বের হতে পারেনি। তাই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন চঞ্চল। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬