বিশ্ববিদ্যালয় ছাত্র সাব্বিরের মৃত্যুর ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

০৬ মে ২০২১, ০৮:১৬ PM
সাব্বির আহমেদ

সাব্বির আহমেদ © ফাইল ছবি

সিলেট নগরীর সুবিদবাজারে ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সাব্বির আহমেদ নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় গতকাল বুধবার রাত ১০টার দিকে সুবিদবাজার এলাকা থেকে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ আজ বৃহস্পতিবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন। পরে ঘাতক ট্রাকচালক আব্দুল কাদিরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় নিহতের চাচা জিল্লুর রহমান বাদী হয়ে আজ সকালে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৪। তারিখ ০৬/০৫/২০২১।

এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ৯ টায় নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাক চাপায় নিহত হন শাবির রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ। তার গ্রামের বাড়ি নড়াইলে হলেও তার পরিবার ঢাকার সাভারে বসবাস করেন।

ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬
গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় ন…
  • ১৮ অক্টোবর ২০২৬