সড়কে প্রাণ গেল শাবি ছাত্র সাব্বিরের

মো. সাব্বির

মো. সাব্বির © টিডিসি ফটো

ট্রাক চাপা পড়ে মৃত্যুবরণ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১ম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির। মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক দশটার দিকে সিলেট নগরীর সুবিদবাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক দশটায় সিলেটের সুবিদবাজার পয়েন্টের প্রধান সড়কে মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় পিছন থেকে মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যান সাব্বির।

তার মৃত্যুতে শাবিতে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীদের সঙ্গে তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। তিনি সাব্বিরের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় ভিকারুননিসার পিকনিকের বাস
  • ০১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতা…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence