নতুন ভিসির নেতৃত্বে চুয়েটের অনলাইন সিন্ডিকেট সভায় ৩ সিদ্ধান্ত

১৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © লোগো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সভাপতিত্বে প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাতে অনলাইন প্ল্যাটফর্‌ম জুমে এটি অনুষ্ঠিত হয়। ভিসি ড. শেখ শরীফুল আলমের সভাপতিত্বে সিন্ডিকেটের আরও ৫ সদস্য অংশ নেন সভায়। তবে চুয়েটের কেউ এতে অংশ নেননি বলে জানা গেছে।

১৪৫তম জরুরি সিন্ডিকেট সভার কার্যবিবরণী ও সিদ্ধান্তমালা থেকে পাওয়া তথ্য মতে, সভায় উপস্থিত সদস্যরা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অব:) প্রকৌশলী খান আতাউর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

সভার আলোচ্যসূচির মধ্যে ছিল- চুয়েট সংশ্লিষ্ট সকল অংশীজনের (শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সমিতি) উত্থাপিত দাবিসমূহ পর্যালোচনাপূর্বক একাডেমিক অচলাবস্থা দূরীকরণ ও শ্রেণিকক্ষ কেন্দ্রিক নিয়মিত শিক্ষা কার্যক্রম পুনরারম্ভের রূপরেখা নির্ধারণ। পরে সভায় তিনটি প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসবের মধ্যে রয়েছে-

১. শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর আহ্বান এবং উদ্বেগ প্রকাশ
সিদ্ধান্ত: চলমান অচলাবস্থার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হওয়া এবং সম্ভাব্য সেশনজটের ঝুঁকি তৈরিতে সিন্ডিকেট গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থ, শিক্ষার মান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষকে (শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী) দায়িত্বশীল ও ইতিবাচক মনোভাব নিয়ে অবিলম্বে নিয়মিত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রমে ফেরত আসার জোর আহ্বান জানানো হলো।


২. স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনদের সাথে সমন্বয় সাধনের সিদ্ধান্ত
সিদ্ধান্ত: ক্যাম্পাসে দ্রুত স্বাভাবিক একাডেমিক পরিবেশ ও পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল অংশীজনদের (শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিগণ) নিয়ে সমন্বিত আলোচনা ও মতবিনিময় সভা আযোজনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলো।

৩. শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত/পরামর্শক কমিটি গঠনের সুপারিশ
সিদ্ধান্ত: বিদ্যমান একাডেমিক অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম টেকসই ও সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে অনতিবিলম্বে পুনরারম্ভ করার লক্ষ্যে একটি নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বিশেষভাবে সুপারিশ প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হলো। উক্ত কমিটি সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত পর্যালোচনা করে একটি দীর্ঘমেযাদী ও টেকসই সমাধান প্রস্তাব পেশ করবে।

দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬