‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় নেতা ফয়সালের পোস্টে চাঞ্চল্য

১৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ AM
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম © সংগৃহীত

জয়পুরহাটে জুলাইযোদ্ধাদের মধ্যে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ এবং সার ডিলারশিপ বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। তিনি বলেছেন, বিগত ছয় মাসে ২০শতাংশ থেকে ৩০শতাংশ করে খাওয়া শেষ এখন আর কিছুই নাই খাওয়ার মত কারণ খাওয়া স্থগিত হয়ে গেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এসব অভিযোগ তুলে ধরার পর দলটির নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্ট্যাটাসে ফয়সাল আলিম লেখেন, ল্যাপটপ গুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন, বিগত ছয় মাসে ২০শতাংশ থেকে ৩০শতাংশ করে খাওয়া শেষ এখন আর কিছুই নাই খাওয়ার মত কারণ খাওয়া স্থগিত হয়ে গেছে। জয়পুরহাট-পাঁচবিবিতে সারের ডিলারশিপ এমন ভাবে দিলেন তাতে নির্যাতিত নেতা কর্মীরা কেউ সুযোগ পেল না, আত্মীয়-স্বজন স্ত্রী ভাই, ছেলে, মেয়ে, শাশুড়ি কাউকে বাদ রাখলেন না। আমি তো অবাক নয়নে দেখে যাচ্ছি আমাদের জয়পুরহাটের কি হবে?

এদিকে পোস্টটি ঘিরে মন্তব্যের ঘরে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যায়। তারিক হোসেন খান নামে একজন মন্তব্যে লেখেন, ‘আরও খাওয়া আছে তো। এখন মেম্বার-চেয়ারম্যান বিক্রি হচ্ছে, ওরা বলছে আসো, সবাই আসো, টাকা দাও, টিকিট নাও।’ তবে স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে অর্থ লেনদেনের এই ইঙ্গিতের পক্ষে তিনি কোনো তথ্য দেননি।

আইয়ুব চৌধুরী নামে একজন কমেন্টে বলেন, আপনে ধানের শীষের পার্থী ছিলেন, মনোনয়ন না পাওয়ার কারণে জামাতের ভোট করলেন, যার ফলে জয়পুরহাট ১ আসন বিএনপি হেরে গেল এটা কোন ধরনের নৈতিকতা, দলের হাই কমান্ড আপনাকে কি জামাতের ভোট করতে বলছিল, জয়পুরহাট একা আসনের ভোটাররা জানতে চায়।

মো. নয়ন প্রধান নামে একজন বলেন, এসব কথা বলে নেতাকর্মীর মাঝে বিভাজন সৃষ্টি না করে আপনি জয়পুরহাটের ত্যাগী কর্মিদের জন্য ভালো কিছু করে দেখান আপনিও তো সেন্টাল নেতা আপনাকে ত্যাগী কর্মিরা সেলুট দেবে আর যাকে উদ্যোস করে কথাগুলো বলছেন, তার প্রতি জয়পুরহাটের দূরদিনের ত্যাগী নেতাকর্মীদের আস্থা ভরসা বিশ্বাশ বিন্দু পরিমান কোমেনি বরং বেড়েছে?

এদিকে জয়পুরহাট জেলা পরিষদ সম্প্রতি জুলাইযোদ্ধাদের মধ্যে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ করেছে। ওই কর্মসূচিতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ফয়সাল আলিম বলেন, ‘কারা ল্যাপটপ ভাগাভাগি করল, সেটি জয়পুরহাটবাসী জানে। আবার বিভিন্ন প্রকল্পের পারসেন্টেজের বিষয়টিও জানে। সত্যি কথা বলতে হবে।’

সার ডিলারশিপ বরাদ্দের বিষয়ে তিনি বলেন, ‘সম্প্রতি সারের ডিলার কারা পেয়েছেন, সেটিও প্রকাশ হয়েছে। কেউ শাশুড়ির নামে, কেউ শ্যালকের নামে নিয়েছেন। দলে কি নেতা-কর্মীর অভাব ছিল? তারা পেলেন না কেন?’

এ বিষয়ে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ‘আমি ফয়সাল আলিম সাহেবের ফেসবুকের স্ট্যাটাস দেখেছি। আমার স্ট্যাটাস পড়তে রুচিতে বেঁধেছে। অথচ কেউ স্ট্যাটাস দিল, তার কিছুই মনে হয়নি।’

স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
  • ১৮ অক্টোবর ২০২৬
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি
  • ১৮ অক্টোবর ২০২৬
২ কলেজছাত্রীকে ডেকে নিয়ে জুতাপেটা, ভিডিও ভাইরাল
  • ১৮ অক্টোবর ২০২৬
ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬