শিক্ষার্থীদের ক্যারিয়ার ও মানসিক স্বাস্থ্য বিকাশে যবিপ্রবির ব্যতিক্রমী উদ্যোগ

২৮ জুলাই ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১০:১৬ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি

শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গঠন, মূল্যবোধের চর্চা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে তুমিই পারবে, আচরণেই আত্মপরিচয়, তোমার পাশে সবসময় তিনটি প্রোগ্রাম চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। 

সোমবার (২৮ জুলাই) যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রোগ্রাম তিনটি চালুর বিষয়ে জানা যায়। 

ওই তিনটি প্রোগ্রামের আওতায় যবিপ্রবি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, ক্যারিয়ার ও মোটিভেশন সেমিনার, ক্যারিয়ার পরামর্শ এবং অনিশ্চয়তা কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা, প্রতিটি বিভাগের ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের আচরণ, শৃঙ্খলা ও মূল্যবোধ গঠনে সচেতনতা সৃষ্টির জন্য প্রেজেন্টেশন ও আলোচনা, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া, মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে সহযোগিতা করা সহ বিভিন্ন ধরনের বাস্তব কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়। এতে করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শৃঙ্খলাবোধ ও ক্যারিয়ার প্রস্তুতিকে আরও গতিশীল করে তুলবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

এ বিষয়ে যবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান বলেন, যবিপ্রবি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সঠিক ক্যারিয়ার নির্ধারণ, মানসিক দৃঢ়তা, সুন্দর আচরণ, সুস্থ মূল্যবোধ ও শারীরিক-মানসিকভাবে সমৃদ্ধ করে গড়ে তুলতে আমরা তিনটি প্রোগ্রাম চালু করেছি। প্রোগ্রাম তিনটির মাধ্যমে শিক্ষার্থীরা সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক ক্যারিয়ার বেছে নিতে পারবে, পেশাগত/কর্ম জীবনে শৃঙ্খলা ও সুস্থ মূল্যবোধ সম্পন্ন হবে, দেশ ও জাতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence