যবিপ্রবিতে প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

২৪ মে ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১০:৫০ PM
যবিপ্রবিতে ৭ম প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা

যবিপ্রবিতে ৭ম প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা © টিডিসি

প্রাণির আচরণ ও কল্যাণবিষয়ক আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দেওয়া, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক ও টেকসই প্রাণিপালনে উৎসাহিত করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৭ম প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লায়েড ইথোলজি (আইএসএই)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইএসএই এর কান্ট্রি লিয়াজঁ ড. জসিম উদ্দিন।

উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ বলেন, প্রাণিকল্যাণ সম্পর্কিত এ ধরণের আয়োজন সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করবে। ফলে পশুপাখি এবং মানুষের মধ্যে সহাবস্থান তৈরি হবে।

আরও পড়ুন: ২ জুনের মধ্যে ডাকসু নির্বাচনের কমিশন, অনশন ভাঙলেন বিন ইয়ামিনসহ তিনজন

বাংলাদেশে প্রাণিকল্যাণ বিষয়ক বর্তমান আইন ও নীতিমালা বিষয়ে বক্তব্য রাখেন বিভিসি রেজিস্ট্রার ড. গোপাল চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, দেশে প্রাণিকল্যাণ সম্পর্কিত বিভিন্ন আইন রয়েছে। কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। ফলে আমাদের মূল উদ্দেশ্যর প্রতিফলন হচ্ছে না। এসব আইনের প্রয়োগ হলেই কেবল প্রাণিকল্যান উন্নয়ন সম্ভব হবে।

এছাড়া ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ড. মো: জিয়াউল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সার্জারী বিভাগের অধ্যাপক ড. রফিকুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের সাবেক ডীন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, যবিপ্রবি ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে বক্তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালাটি সনদ বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, সরাসরি মৌখিক পরীক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9