মধ্যপ্রাচ্য অস্থিরতায় জ্বালানি নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

০১ মার্চ ২০২৬, ০৩:২৬ PM
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির © সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশে জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। রবিবার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের দেশের ওপরে কি কোনো ধরনের প্রভাব পড়তে পারে? বিশেষ করে জ্বালানি সংকটসহ এ ব্যাপারে কোনো নির্দেশনা আছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘না, এই মুহূর্তে আমাদের যে স্টক আছে সেটা নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু যেগুলা হচ্ছে অস্বাভাবিক। এই সংকট আমরা আগেও দেখছি। বিভিন্ন সময়ে কিছু এনার্জি রিলেটেড মানে একটু ফ্লাকচুয়েশন হতে পারে, কিন্তু আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এগুলো নিয়ে তেমন শঙ্কিত হওয়ার কিছু নেই।’

উপদেষ্টা বলেন, ‘মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যারা আছেন, তারাই আমাদের প্রাধান্য প্রায়োরিটি। এ ছাড়া বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের সহায়তা করা। আমি নিজেই প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল এয়ারপোর্টে গিয়েছি বিমানমন্ত্রীর সঙ্গে। আমরা নিয়ম অনুযায়ী সমন্বয়ের কাজটা ঠিকভাবে করছি, যাতে কোনো ডিসট্রেস আমাদের সিটিজেনসদের হয় না। দেশের ভেতরে যারা অপেক্ষমাণ আছেন অথবা যারা বিদেশে কোনো না কোনোভাবে দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে।’

তিনি বলেন, ‘আর আমরা চাই ডিস্কেলেশন হোক এ সমস্যা ডিপ্লোম্যাসির মাধ্যমে। আমরাও আহ্বান জানাচ্ছি। যারা আমাদের অপেক্ষমাণ প্যাসেঞ্জার আছেন, এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদের, যেমন ধরেন বিভিন্ন কাজের জন্য যাচ্ছেন তাদের ভিসা হয়তো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এগুলো এক্সটেন্ড করা। তো আমরা ডিপ্লোম্যাটিক কমিউনিটির সঙ্গে আলাপ করছি, যে দেশগুলো আছে যেখানে আমাদের লোকজন কাজে যাচ্ছেন।’

জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬