অনিয়ম-দুর্নীতির অভিযোগে যবিপ্রবি কর্মকর্তা বরখাস্ত

২৪ মে ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৭:৪৭ PM
যবিপ্রবি বরখাস্ত কর্মকর্তা  শাহেদ রেজা

যবিপ্রবি বরখাস্ত কর্মকর্তা শাহেদ রেজা © টিডিসি ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দপ্তরটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ রেজাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

শুক্রবার রাতে (২৩ মে) যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির মাধ্যমে তিনি ব্যক্তিগত লাভবান হওয়ার চেষ্টা করেছেন।

জানা গেছে, শাহেদ রেজার বিরুদ্ধে যবিপ্রবির পরিবহন প্রশাসক ড. শিমুল ইসলাম পরিবহন দপ্তরের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দেন।

এছাড়াও যবিপ্রবি কর্মকর্তা শাহেদ রেজা বিশ্ববিদ্যালয়ের বাসে অবৈধভাবে যাত্রী তুলে ভাড়া আদায়, পূর্বে রিজেন্ট বোর্ড থেকে নির্ধারিত জরিমানাসহ মুচলেকা না দেওয়া, পরিবহন দপ্তরের বিভিন্ন সময়ের বিল-ভাউচারে লুকোচুরি ও ভাউচার না দেখিয়ে বিল নেওয়া, পরিবহনের তেল চুরির সাথে সংশ্লিষ্টতা,পরিবহনের যন্ত্রাংশ নষ্ট না হলেও অকেজো দেখিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়া সহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9