কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের ‌‌‘কোলাবোরেটিভ (সম্মিলিত) প্রফেসর’ হলেন যবিপ্রবির শিক্ষক

২৫ মে ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
ড. শাহানাজ পারভীন

ড. শাহানাজ পারভীন © টিডিসি ফটো

জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানাজ পারভীন। তার এ নিয়োগের মেয়াদকাল থাকবে আগামী দুই বছর।

সোমবার (১২ মে) কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তাকাশি ওয়াদা স্বাক্ষরিত নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়।

নিয়োগপত্রে বলা হয়, ড.শাহানাজ পারভীনকে ১২ মে ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর/সহযোগী অধ্যাপক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়া, গবেষণায় যৌথ অংশগ্রহণ, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন ড.শাহানাজ পারভীন। এতে কানাজাওয়া বিশ্ববিদ্যালয় ও যবিপ্রবির মধ্যে গবেষণা ও অ্যাকাডেমিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হিসেবে নিয়োগ পাওয়া সম্পর্কে অনুভূতি জানতে চাইলে ড.শাহানাজ পারভীন বলেন, ‘যবিপ্রবির একজন অ্যালামনাই হিসেবে আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি এবং নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়।’

তিনি আরও বলেন, ‘আগামী সেপ্টেম্বর ও এপ্রিল মাসে কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠাতব্য ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রোগ্রাম বিষয়ে যবিপ্রবির শিক্ষার্থীদের জন্য পরিচিতিমূলক কার্যক্রম আয়োজন করার মাধ্যমে আমার কাজ শুরু করব।’

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের পিএইচডিতে ফেলোশিপ দিচ্ছে ম্যাকগিল ইউনিভার্সিটি, আর্থিক সুবিধা দেবে চার বছর

গবেষণায় সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, ‘কানাজাওয়া বিশ্ববিদ্যালয় আমাদের কেমিকৌশল বিভাগের সঙ্গে যৌথভাবে গবেষণা করবে। এতে আমাদের গবেষণাগারগুলোতে কী কী ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে অগ্রসর হওয়া সহজ হবে। যবিপ্রবির শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবে, গবেষণায় অংশ নেবে এবং ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়কে সেবা দিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।’

জবি ছাত্রের আত্মহত্যা, নেপথ্যে প্রেম!
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গুলশান থানার ওসি ক্লোজড
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতি প্রতিরোধে প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠনের সিদ্ধান্…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে নিখোঁজ সিএনজিচালকের মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ, কী আছে আইনে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেটে এক লাইনেও ভুল থাকলে একটি সুবিধা বাতিল বা …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9