১৯ দিনের ছুটিতে যবিপ্রবি

০৯ মার্চ ২০২৬, ০৩:৪৪ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কে গুরুত্ব দিয়ে এবং পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১৯ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এবং পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৯ মার্চ হতে ২৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। পবিত্র ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হওয়ার পর আগামী ২৮ মার্চ হতে সংশ্লিষ্ট বিভাগসমূহ তাদের সুবিধাজনক তারিখ ও সময়ে স্থগিতকৃত ক্লাস ও পরীক্ষাসমূহ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন: বন্ধ হলো মেডিকেলের ক্লাস-পরীক্ষাও

রিজেন্ট বোর্ড সূত্রে জানা যায়, বন্ধের মাঝেও যবিপ্রবির জরুরি সেবাসমূহ চালু থাকবে এবং আগামী ৯, ১০, ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬