হাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
হাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

হাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন © টিডিসি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয়।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। অতঃপর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. এনামউল্যা ও প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, হল সুপার, পরিচালকরা, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা। 

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম।

এ ছাড়া দিনটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদগণের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন
  • ১২ জুলাই ২০২৬
পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence