উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার সভা শিক্ষা সচিবের রুমে

১৬ মার্চ ২০২৬, ০১:৩১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক চলছে শিক্ষা মন্ত্রণালয়ে। আজ সোমবার (১৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কক্ষে এ সভা হচ্ছে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন আজই জারি করা হবে। দেশের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নতুন মুখ আসছে বলে আভাস মিলেছে।এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ও (বাউবি) রয়েছে।

সূত্র বলছে, বাউবির বর্তমান উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসতে পারেন। সে ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বাউবি উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে পারেন।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিমকেও আজই সরিয়ে দেওয়া হতে পারে। তার জায়গায় এ দায়িত্বে আসতে পারেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। তিনি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি।

আরও পড়ুন: ঢাবি-জবি-বাউবিতে আজই আসতে পারে নতুন উপাচার্য, বিবেচনায় যে তিনজন

তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বিবেচনায় থাকা তিনজনের মধ্যে দুজন আজ সোমবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথা হয়েছে। এখন খবরের অপেক্ষায় আছেন। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বিষয়গুলো নিয়ে নিশ্চিত কিছু বলা যাবে না।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজও আজই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। এ পদেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের নাম বিবেচনায় রয়েছে বলে আভাস মিলেছে।

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইউজিসির দায়িত্ব না পেলে সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে আসতে পারেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে। তবে সবাই এখন সরকারের শীর্ষ মহলের গ্রিন সিগন্যাল ও প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081