৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা, সভা শুরুর সময় জানা গেল

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ AM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:২৩ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি পদে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ ঘোষণা করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ ঘোষণা করা হবে।

বুধবার সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর মধ্যে সভা শুরু হবে। ওই সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সুপারিশের ফল ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা।

এদিকে ৭ম গণবিজ্ঞপ্তিতে ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে মোট ১৮ হাজার ৩৯৯ জন নিবন্ধনধারী আবেদন করেছিলেন। আবেদনকারীদের মধ্যে এক হাজার ২৭ জনের রোল ব্লক করেছে এনটিআরসিএ। ফলে এ গণবিজ্ঞপ্তিতে প্রকৃত আবেদনকারী ১৭ হাজার ৩৭২ জন। আগামীকাল বুধবার যে কোনো সময় তাদের নিয়োগ সুপারিশ করা হবে।

আরও পড়ুন: প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পরিপত্র জারি, দেখুন এখানে

গত ১০ জানুয়ারি থেকে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত আবেদন চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর আবেদনের ফি জমা দেওয়া গেছে ১৮ জানুয়ারি পর্যন্ত।

৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।

ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950