৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ হতে পারে বুধবার

২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি পদে নিয়োগের ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামী বুধবার (২৮ জানুয়ারি) করার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে সুপারিশের এ সময় চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার ৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করবে এনটিআরসিএ। সভায় সুপারিশের অনুমোদন পাওয়া গেলে পরেরদিন বুধবার নিয়োগ সুপারিশ করা হবে।

আরও পড়ুন: ৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রকৃত সংখ্যা জানাল এনটিআরসিএ

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আশা করছি এদিনই সুপারিশ করতে পারব।’

গত ১০ জানুয়ারি থেকে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত আবেদন চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর আবেদনের ফি জমা দেওয়া গেছে ১৮ জানুয়ারি পর্যন্ত। 

৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।

কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
একদিনেই ঘুরে আসুন ঢাকার কাছের পদ্ম-শাপলার বিল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9