৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রকৃত সংখ্যা জানাল এনটিআরসিএ

২৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ PM
এনটিআরসিএ চেয়ারম্যান

এনটিআরসিএ চেয়ারম্যান © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদন শেষ হয়েছে গত ১৭ জানুয়ারি। এ গণবিজ্ঞপ্তিতে কত প্রার্থী আবেদন করেছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একাধিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার হওয়ায় প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিভ্রান্তি দূর করতে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন, সব মিলিয়ে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে ১৮ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে ১৮ হাজার ৩৯৯ জন আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে অনেক ইনডেক্সধারী শিক্ষক ছিলেন। তাদের রোলগুলো আবেদনের পর ব্লক করা হয়েছে। ফলে আবেদনের সংখ্যা আরও কমবে।’

মো. আমিনুল ইসলাম আরও বলেন, ‘বিজ্ঞপ্তিতে উল্লেখ করার পরও ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের বিষয়টি দুঃখজনক। এছাড়া ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেও অনেকের ইনডেক্স না হওয়ায় তারাও আবেদন করেছিলেন। পরবর্তীতে আমাদের অনুরোধে অধিদপ্তর তাদের এমপিওভুক্ত করেছে। ফলে তাদেরও ইনডেক্স হয়েছে। সব মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থীর রোল ব্লক করা হয়েছে। ফলে প্রকৃত আবেদন সংখ্যা ১৬ হাজারের বেশি হবে।’

গত ১০ জানুয়ারি থেকে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত আবেদন চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর আবেদনের ফি জমা দেওয়া গেছে ১৮ জানুয়ারি পর্যন্ত। 

৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে

কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
একদিনেই ঘুরে আসুন ঢাকার কাছের পদ্ম-শাপলার বিল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9