৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে এনটিআরসিএতে সভা চলছে

২৭ জানুয়ারি ২০২৬, ১২:২৪ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি পদে নিয়োগের ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সভায় বসেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার পর এনটিআরসিএর সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সভা শুরু হয়।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান, যুগ্ম সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. হেলালুজ্জামান সরকার, উপসচিব হুরে জান্নাতসহ এনটিআরসিএর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

গত ১০ জানুয়ারি থেকে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত আবেদন চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর আবেদনের ফি জমা দেওয়া গেছে ১৮ জানুয়ারি পর্যন্ত।

৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।

এ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেতে ১৮ হাজার ৩৯৯ জন আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে প্রায় দুই হাজার ইনডেক্সধারী শিক্ষক থাকায় তাদের রোল ব্লক করা হয়েছে বলে জানিয়েছে এনটিআরসিএ।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬