এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য চাইল মাউশি

২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ PM
মাউশি

মাউশি © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ২০২৫ সালে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে যারা এখনও এমপিওভুক্ত হননি, তাদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে ৯ অঞ্চলের উপ-পরিচালকের কাছে পাঠানো চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন এই চিঠি প্রেরণ করেছেন। এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ২০২৫ সালে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকের তথ্য চাওয়া হয়েছে। পত্রে সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে যে সকল শিক্ষক এখনও এমপিওভুক্ত হননি, তাদের তথ্য নির্দিষ্ট ছক মোতাবেক প্রেরণ করার জন্য বলা হয়েছে।

চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে পিডিএফ ও সফটকপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ছকে যেসব তথ্য চাওয়া হয়েছে তা হল— সুপারিশপ্রাপ্ত শিক্ষকের নাম ও নিবন্ধন নম্বর, নিয়োগের জন্য সুপারিশকৃত প্রতিষ্ঠানের নাম, যোগদানের তারিখ, এমপিওভুক্ত না হওয়ার কারণ এবং মন্তব্য।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬