জুলাই আন্দোলনের সময় বিক্ষোভ

অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ফাইল নিয়ে গেছেন সাবেক মহাপরিচালক, ফেরত চাইল মাউশি

১৮ জানুয়ারি ২০২৬, ০৩:১১ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন চাকরিবিধি উপেক্ষা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রাঙ্গনে কিছু কর্মকর্তা একটি দলের সমর্থনে এবং অন্য দলের বিপক্ষে মিছিলে অংশগ্রহণ করেন। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির ফাইল দেওয়া হয়েছিল তৎকালীন মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানের দপ্তরে। তবে তিনি সে ফাইল নিয়ে গেছেন বলে জানিয়েছে অধিদপ্তর।

ফাইলটি না পাওয়ায় অভিযুক্তরা অবৈধ সুবিধা পাচ্ছে জানিয়ে তা ফেরত চেয়েছে মাউশি। আজ রবিবার (১৮ জানুয়ারি) অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং পরিচালক ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট অফিস চলাকালীন মাউশি প্রাঙ্গনে চাকরিবিধি উপেক্ষা করে অধিদপ্তরের কতিপয় কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থনে এবং অন্য একটি দলের বিপক্ষে মিছিলে অংশগ্রহণ করেন ও স্লোগান দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ভিডিও ফুটেজ, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়।

বিষয়ে বর্ণিত ফাইলের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা নেয়ার লক্ষে সংযুক্ত প্রমাণাদিসহ সম্পূর্ণ ফাইলটি আপনার (মুহাম্মদ আজাদ খান) দপ্তরে প্রেরণ করা হয়। কিন্তু বর্ণিত ফাইলটির বিষয়ে আপনি কোন ব্যবস্থা গ্রহণ না করে বা মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংকে ফেরত না দিয়ে মহাপরিচালক-এর পদ থেকে অন্যত্র যোগদান করেন। 

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

আরও বলা হয়েছে, বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে যে, যাওয়ার সময় ফাইলটি আপনি নিয়ে গেছেন। ফাইলটি না পাওয়াতে অভিযুক্তরা অবৈধ সুবিধা পাচ্ছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষে ফাইলটি পাওয়া জরুরি। 

এ অবস্থায় বর্ণিত ফাইলটি ফেরত প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো। বর্তমানে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান।

১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950