৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে সভা শুরু ১০টায়

২৬ জানুয়ারি ২০২৬, ০৫:০০ PM
লোগো

লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি পদে শিক্ষক নিয়োগের সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে ডাকা সভা আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, মূলত শূন্য পদের সংখ্যা এবং সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা ডাকা হয়েছে। সভায় এ দুটি বিষয়ে সিদ্ধান্তগ্রহণের পর ৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে আগামীকাল আমাদের একটি সভা রয়েছে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

এদিকে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামী বুধবার (২৮ জানুয়ারি) করা হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সুপারিশের যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বুধবার সুপারিশের ফল প্রকাশ করা হবে।’

গত ১০ জানুয়ারি থেকে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত আবেদন চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর আবেদনের ফি জমা দেওয়া গেছে ১৮ জানুয়ারি পর্যন্ত। 

৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে। 

কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
একদিনেই ঘুরে আসুন ঢাকার কাছের পদ্ম-শাপলার বিল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9