পিকনিকের জন্য বাজার করে ফেরার পথে মারা গেল সিয়াম

০১ জুলাই ২০২২, ০১:৪৪ PM
সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ © ফাইল ছবি

নওগাঁর সাপাহারে পিকনিকের জন্য হাঁস কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সিয়াম আহমেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিয়াম আহমেদ সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের গোলাম আজমের ছেলে এবং সাপাহার আল হেলাল ইসলামি একাডেমির এসএসসি পরীক্ষার্থী।

সাপাহার থানার ওসি আল মাহমুদ বলেন, বৃহস্পতিবার বিকেলে সিয়ামসহ ৩ বন্ধু উপজেলার দীঘিরহাট থেকে পিকনিকের হাঁস কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিশ্চিতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ সবাই রাস্তার ওপরে ছিটকে পড়ে।

এ সময় সিয়ামের মাথার ওপর দিয়ে মাইক্রোবাসের চাকা যাওয়ায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানার কোনো অভিযোগ করেনি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬