গাজীপুরে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন গ্রেপ্তার

০২ এপ্রিল ২০২৬, ০৪:১৬ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ PM
মন্তাজ উদ্দিন মণ্ডল

মন্তাজ উদ্দিন মণ্ডল © সংগৃহীত

গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে কাশিমপুর থানার লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার আটক করা হয়।

বুধবার (১ এপ্রিল) বিকেলে মহানগরের কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মন্তাজ উদ্দিন মণ্ডল লতিফপুর এলাকার বাসিন্দা এবং তিনি গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এ ছাড়া তিনি কাশিমপুর থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লতিফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কাশিমপুর থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলাগুলোর নথিপত্র যাচাই-বাছাই শেষে তাকে আদালতে পাঠানো হবে। কোন মামলায় আদালতে প্রেরণ করা হবে, তা তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

রাবির আইবিএসসি থেকে প্রথম বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির 
  • ১৩ অক্টোবর ২০২৬
‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬