নেত্রকোনায় দুই ভুয়া দন্তকিৎসককে জরিমানা-কারাদণ্ড

০২ এপ্রিল ২০২৬, ১২:৪১ PM
উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত

উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত © সংগৃহীত

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুজন ভুয়া দন্তচিকিৎসককে (ডেন্টিস্ট) অর্থদণ্ডসহ ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত দুজন ভুয়া চিকিৎসক হলেন আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. নূরে আলম (৩৮) ও একই উপজেলার দুওজ গ্রামের শাহজাহানের ছেলে মো. জসিম উদ্দিন (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো বৈধ নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে নাজিরগঞ্জ বাজারে দন্তচিকিৎসার নামে চেম্বার পরিচালনা করে আসছিলেন। তারা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সাধারণ রোগীদের দাঁতের স্পর্শকাতর চিকিৎসা প্রদান করছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

বুধবার দুপুরের দিকে আটপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা শারমিন দৃষ্টি গোপন সংবাদের ভিত্তিতে নাজিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় নিবন্ধনহীন চিকিৎসক হয়েও চিকিৎসা কার্যক্রম পরিচালনার বিষয়টি প্রমাণিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত মো. নূরে আলম ও মো. জসিম উদ্দিনকে দুটি পৃথক মামলায় ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে, প্রতারণা রোধে ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬