ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহিদ অন্তুর জামিন

০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ PM
জাহিদ অন্তু

জাহিদ অন্তু © সংগৃহীত

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তারের পরদিনই  জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে তার জামিন মঞ্জুর হয়।

আদালতে জাহিদ অন্তুর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম। সেখানে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন বলে জানা গেছে।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক তাহমিনা আক্তার জানান, উভয় পক্ষের শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় আগামি ধার্য তারিখ ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন দিয়েছে আদালত। সেখানে মামলার বাদীও আদালতে হাজির হয়ে জামিনের বিরোধিতা করেন বলে জানান তিনি।
 
জানা গেছে, গায়ক জাহিদ অন্তুর যৌন নিপীড়নের অভিযোগে ওই ছাত্রী মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। বুধবার সকালে গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। এদিকে জাহিদ অন্তুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করে বৃহস্পতিবার শুনানি করবেন বলে আদালতকে জানান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির দিন রাখেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে ওই ছাত্রী মামলায় বলেছেন।

মামলায় আরো বলা হয়েছে, জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন। পরবর্তীতে সেখানে ওই ছাত্রীকে শারীরিকভাবে নিপীড়ন করেন অভিযুক্ত জাহিদ। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9