চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার

০২ এপ্রিল ২০২৬, ০২:২৬ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০২:৩১ PM
জব্দ করা একনলা বন্দুক (ইনসেটে গ্রেপ্তার দুজন)

জব্দ করা একনলা বন্দুক (ইনসেটে গ্রেপ্তার দুজন) © সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দেশীয় তৈরি একনলা বন্দুকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এলাহাবাদ গ্রামের পুঁটিছড়ি স্কুল ভিটার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (১৯) ও বাবু মারমা (২৬)। গ্রেপ্তার জামাল উদ্দিন একই এলাকার মো. শাহাজাহানের ও বাবু মারমা বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার কুহালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চেমী ডলুপাড়া এলাকার অংপই মারমার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার বাবু মারমা একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন। তিনি এবং জামাল একনলা বন্দুকটি বিক্রির উদ্দেশ্যে পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে নিয়ে এসেছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে আদালতে পাঠানো হয়েছে।

উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬