নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

০২ এপ্রিল ২০২৬, ১১:১৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু লাবিব (৪) তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত। এলাকাবাসী জানায়, শিশুটির বাবা সোহাগ চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত। এছাড়া তিনি একাধিক বিয়ে করেছেন বলেও জানা গেছে। যার কারণে শিশু লাবিবের মা তাকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।

বুধবার বিকেলে সোহাগ শ্বশুরবাড়িতে এসে তার ছেলে লাবিবকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর সন্ধ্যা ৭টার দিকে তার শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী একটি স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শিশুটিকে তার বাবা সোহাগই হত্যা করেছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি বাবার হাতে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত সোহাগ বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

দুই দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক সাহা
  • ২০ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ২ পদে রদবদল
  • ২০ আগস্ট ২০২৬
বিএনপির হাল ধরলেন রিজভী, দীর্ঘ পথের বিশ্বস্ত নেতার নতুন পরী…
  • ২০ আগস্ট ২০২৬
শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে বই উপহার দিল জাকসু
  • ২০ আগস্ট ২০২৬
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই …
  • ২০ আগস্ট ২০২৬
তামিম ইকবালকে চ্যালেঞ্জ করলেন আসিফ
  • ২০ আগস্ট ২০২৬