জাবি ছাত্রী শারমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ PM
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার-সংলগ্ন সড়কে মানববন্ধনে জাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার-সংলগ্ন সড়কে মানববন্ধনে জাবি শিক্ষার্থীরা © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শারমিন জাহানের হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানধারী প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার-সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষার্থীরা অমর একুশে ভাস্কর্যের সামনে জড়ো হয়ে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্লাকার্ডে ‘বিচার চাই শারমিন হত্যার’, ‘রক্ত ঝরেছে—থামবো না, বিচার ছাড়া যাবো না’, ‘জাগো জাগো ভয় কিসের, বিচার চাই শারমিনের’ প্রভৃতি প্রতিবাদী লেখা দেখা যায়।

মানববন্ধনে শারমিনের মা ফরিদা ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার মেয়েকে হারিয়েছি। যারা আমার মেয়েকে হত্যা করেছে, আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। এ ছাড়া আমার আর কোনো চাওয়া নেই।’

এ সময় জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনার এতদিন পরও ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া রহস্যজনক। এটি ইচ্ছাকৃত বিলম্ব কিনা, সে প্রশ্ন উঠেছে। আমরা এ মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কোনো ধরনের হস্তক্ষেপে বিচারপ্রক্রিয়া ব্যাহত হলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।’

লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হরে কৃষ্ণ কুন্ডু বলেন, ‘দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধ বাড়বে এবং সমাজে নিরাপত্তাহীনতা তৈরি হবে।’

বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

উল্লেখ্য, গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের পাশের ইসলামনগরের একটি ভাড়া বাসা থেকে শারমিন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মামলার এজাহার অনুযায়ী, পারিবারিক কলহের জেরে স্বামী ফাহিম আল হাসান অজ্ঞাত সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।

ঘটনার দিনই শারমিনের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। একই দিন পুলিশ ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9