পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩

০১ এপ্রিল ২০২৬, ০২:২৯ PM
নিহত আফছার সরদারের স্বজনদের আহাজারি। বুধবার সকালে পাবনার সাঁথিয়ায়

নিহত আফছার সরদারের স্বজনদের আহাজারি। বুধবার সকালে পাবনার সাঁথিয়ায় © টিডিসি

পাবনার সাঁথিয়া উপজেলায় আফছার সরদার (৪৫) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ প্রাথমিকভাবে পূর্ব বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে , মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দিনমজুর অফছার সরদারের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় দেখতে পায়। এ সময় এলাকাবাসী আফসার সরদারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মেয়ে আমেনা খাতুন অভিযোগ করে বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট করাটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়াল। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার ওপর হামলা চালায়, আমার বাবা আত্মরক্ষার্থে বাড়িতে পালিয়ে আসে। আমেনা খাতুনের ধারণা দাঁড়িপাল্লার প্রতিপক্ষরা তার বাবাকে হত্যা করে।’

আফছারের মা আবেদা খাতুন বলেন, ‘আমার ছেলে সহজ-সরল। সে কাজ ছাড়া কিছুই বুঝতোনা। আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি চাই।’

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় বলা যাচ্ছে না। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬