যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত

০২ এপ্রিল ২০২৬, ০৭:০৫ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ PM
বিমান হামলায় ক্ষতিগ্রস্ত তেহরানের গান্ধী হাসপাতাল

বিমান হামলায় ক্ষতিগ্রস্ত তেহরানের গান্ধী হাসপাতাল © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরান জুড়ে এ পর্যন্ত অন্তত ৩১৬টি হাসপাতাল, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সেবাকেন্দ্র ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। সম্প্রতি শতবর্ষী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে ভয়াবহ হামলার পর বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে। খবর আল জাজিরার

রেড ক্রিসেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ইরানজুড়ে চলা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় সাধারণ মানুষের অতি জরুরি এই চিকিৎসাসেবা অবকাঠামোগুলো চরম বিপর্যয়ের মুখে পড়েছে। 

জানা গেছে, পাস্তুর ইনস্টিটিউট ছাড়াও তেহরান প্রদেশের পশ্চিমে অবস্থিত তোয়াফোগ-ই দারু ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড প্রোডাকশন ইনস্টিটিউট নামের একটি ওষুধ গবেষণা ও উৎপাদন কেন্দ্র এবং তেহরানের গান্ধী হাসপাতালে বড় ধরনের হামলা চালানো হয়েছে। 

এছাড়া পশ্চিম ইরানের কেরমানশাহে অবস্থিত ফারাবি হাসপাতাল অ্যান্ড মেডিকেল সেন্টারেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। যুদ্ধ পরিস্থিতিতে এত বিপুলসংখ্যক চিকিৎসাকেন্দ্র ধ্বংস হওয়ায় দেশটিতে বর্তমানে ভয়াবহ মানবিক বিপর্যয় ও জরুরি চিকিৎসাসেবার তীব্র সংকট দেখা দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬