বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-সালাউদ্দিনসহ ৯ ব্যক্তি

০২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ PM
উইকিপিডিয়া

উইকিপিডিয়া © সংগৃহীত

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শীর্ষে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ী।

তালিকা অনুযায়ী, ‘আলী খামেনেয়ী’ সম্পর্কিত পাতা পড়া হয়েছে ৪২ হাজার ২৭৭ বার। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জেনারেশন এক্স’, যা পড়া হয়েছে ৩২ হাজার ১০৫ বার। তৃতীয় স্থানে আছেন ভারতীয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, যার পাতা পড়া হয়েছে ২৬ হাজার ৫২৮ বার।

চতুর্থ স্থানে রয়েছে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ (২৪ হাজার ৭৩০ বার) এবং পঞ্চম স্থানে ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২৬’ (২৩ হাজার ২৯২ বার)। ষষ্ঠ স্থানে রয়েছে ‘ইরান’ (২২ হাজার ৭৪২ বার)।

এছাড়া সপ্তম স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (২০ হাজার ২৭৭ বার), অষ্টম স্থানে আলোচিত পর্ন তারকা মিয়া খলিফা (১৯ হাজার ২৮০ বার) এবং নবম স্থানে ‘হরমুজ প্রণালি’ (১৮ হাজার ৬৭৭ বার) রয়েছে।

তালিকায় আরও রয়েছে ‘বাংলাদেশ’ (১৬ হাজার ৬৭৪), ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস’ (১৩ হাজার ৯৮৩), ‘জনি সিন্স’ (১২ হাজার ৭০১), ‘কায়সার কামাল’ (১২ হাজার ৬৫৭), ‘এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)’ (১২ হাজার ০৯৬), ‘তারেক রহমান’ (১১ হাজার ৮৪৩), ‘ইসরায়েল’ (১১ হাজার ৫২৩), ‘শিয়া ইসলাম’ (১১ হাজার ৩৭৩), ‘সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)’ (১০ হাজার ৮৩২), ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬’ (১০ হাজার ৬৪৯) এবং ‘বেঞ্জামিন নেতানিয়াহু’ (১০ হাজার ১৯৭)।

তালিকাটি থেকে দেখা যায়, রাজনীতি, আন্তর্জাতিক বিষয় ও সমসাময়িক আলোচিত ব্যক্তিদের প্রতি পাঠকদের আগ্রহ সবচেয়ে বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬