পুলিশের কবজি বিচ্ছিন্ন করা যুবক গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

২০ মে ২০২২, ০৮:০১ AM
গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হওয়া কবির আহমেদ

গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হওয়া কবির আহমেদ © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় কুপিয়ে পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন করার ঘটনায় মূল অভিযুক্ত কবির আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। লোহাগাড়ার গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় কবিরকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৫ মে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের লালাখিল এলাকায় আসামি কবিরকে ধরতে গেলে তার এলোপাতাড়ি কোপে পুলিশ সদস্য মো. জনি খানের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

আরো পড়ুন: বিসিএসে উত্তীর্ণ হয়ে বউকে তালাকের চেষ্টা, মামলায় কারাগারে জবি ছাত্র

এরপর ঘটনার দিন রাতে লোহাগাড়া থানার এএসআই মজিবুর রহমান বাদী হয়ে তিনজনের নামে মামলা দায়ের করেন। এতে কবির আহমদ ছাড়াও তার স্ত্রী রুবি আকতার ও মা মোস্তফা বেগমকে আসামি করা হয়।

এ ঘটনায় ইতোমধ্যে রুবিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবার মূল অভিযুক্ত কবির আহমেদ ও তার সহযোগীকে গ্রেপ্তার করলো র‌্যাব।

বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬