পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৯ PM
 বাংলাদেশ পুলিশের লোগো

বাংলাদেশ পুলিশের লোগো © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপারসহ মোট ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশ অনুযায়ী, মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে পুলিশ সদর দফতরে, মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে নারায়নগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.  ইমতিয়াজ আহম্মেদকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে টাঙ্গাইলের গোপালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পাওয়া মো. ইমরান আহম্মেদকে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি টাঙ্গাইলের গোপালপুর সার্কেলে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

দুই বদলির আদেশে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬