নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান

১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়নি ইরান। রবিবার (১৯ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন নৌ-অবরোধ জারি থাকা পর্যন্ত কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। 

তাসনিম নিউজের প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছেন, তা কার্যকর থাকা অবস্থায় আলোচনার টেবিলে বসার কোনো সম্ভাবনা নেই। ইরানি প্রতিনিধি দলের বরাত দিয়ে তাসনিমের সংবাদদাতা আরও জানিয়েছেন, তেহরান তাদের অবস্থানে অনড়। তাদের দাবি, আলোচনার পরিবেশ সৃষ্টির প্রাথমিক শর্ত হলো এই নৌ-অবরোধ প্রত্যাহার করা। ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের বিপরীতে ইরানও তাদের কূটনৈতিক কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। 

সোমবার পাকিস্তানে নিজেদের প্রতিনিধি দল পাঠানো ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি শান্তি আলোচনায় না রাজি হয়ে ইরান কোনো চুক্তি করতে ব্যর্থ হয় তাহলে পুরো ইরানকেই উড়িয়ে দেওয়া হবে।

এদিকে পাকিস্তান সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে কে নেতৃত্ব দেবে সেটা নিয়ে রবিবার ব্যাপক নাটকীয়তার সৃষ্টি করেছেন ট্রাম্প। প্রথমে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এবিসি নিউজকে জানান, ভ্যান্স প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এর কিছুক্ষণ পরই খোদ ডোনাল্ড ট্রাম্প একই সংবাদমাধ্যমকে বলেন, ভ্যান্স ইসলামাবাদ যাচ্ছেন না।

ট্রাম্পের দাবি ছিল, নিরাপত্তার খাতিরে এবং সিক্রেট সার্ভিসের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বক্তব্যের কিছু সময় পরই হোয়াইট হাউস সিএনএন-কে নিশ্চিত করে যে, সিদ্ধান্ত আবারও পরিবর্তন করা হয়েছে এবং জেডি ভ্যান্সই এই সফরে যাচ্ছেন। 

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9