মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের পুতে রাখা মাইন অনুসন্ধানে অত্যাধুনিক ‘সি ড্রোন’ বা সমুদ্র-রোবট মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। রবিবার (১৯ এপ্রিল) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, মাইন নিসরানোর এই অভিযানে মানুষ ও ড্রোন; উভয়ের সমন্বয় ঘটাচ্ছে পেন্টাগন। 

জানা গেছে, এই বিশেষায়িত রোবটগুলো পানির নিচে থাকা মাইন বা অন্য কোনো বিস্ফোরক খুঁজে বের করা এবং প্রয়োজনে সেগুলো ধ্বংস করতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে, রোবট ব্যবহারের ফলে অত্যন্ত দ্রুততার সঙ্গে হরমুজ প্রণালিতে মাইন শনাক্ত করা সম্ভব। 

মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডনেগান জানিয়েছেন, ‘এই চালকবিহীন আন্ডারওয়াটার ভেহিক্যাল বা সি রোবট ব্যবহারের ফলে কোনো একটি চ্যানেলে মাইন জরিপ করতে এখন আর সপ্তাহের পর সপ্তাহ সময় লাগবে না, বরং মাত্র কয়েক দিনেই তা সম্পন্ন করা যাবে।’ 

প্রাথমিকভাবে রোবটগুলো মাইন খুঁজে বের করবে এবং পরবর্তীতে বিশেষায়িত রোবট পাঠিয়ে সেগুলো নিষ্ক্রিয় বা ধ্বংস করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মূলত, ইরান ও পশ্চিমা বিশ্বের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে তেলের জাহাজ চলাচল নিরাপদ রাখতেই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9