বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি

১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে বিয়ের চূড়ান্ত আলাপ ও মানসিক দুশ্চিন্তার জেরে সুইটি রানী শিল (১৮) নামের এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছেন। আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুইটি রানী ওই এলাকার সঞ্চয় চন্দ্র শীলের মেয়ে এবং তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়িতে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুইটি। স্বজনরা টের পেয়ে তাকে দ্রুত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, চলতি বৈশাখ মাসেই সুইটির বিয়ের কথা চূড়ান্ত হয়েছিল। বিয়ে ও আনুষঙ্গিক বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে তিনি কিছুটা মানসিক চাপে ছিলেন। পারিবারিক কোনো অভিমান বা বিয়ের দুশ্চিন্তা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিআইসি কলেজ প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগীতায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মোড়ক উন্মোচিত হলো সাংবাদিক মেহেদী হাসানের ‘অপারেশন নেমেসিস’
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দময় অপেক্ষা, জেলায় জেলায় যাচ্ছে বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা, করুন অনলাইন ফ্রি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬