থানায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও ভাইরাল

১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ PM
মাথায় গুলি করে আত্মহত্যা

মাথায় গুলি করে আত্মহত্যা © ভিডিও থেকে সংগৃহীত

খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে এক কনস্টেবল নিজ অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

তবে তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬