চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭

১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ PM
‘জি.ডট টেক সলিউশন’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

‘জি.ডট টেক সলিউশন’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা © ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এস এম বদরুদ্দোজা হৃদয় (২৬) চান্দগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হৃদয় নগরের নুরুজ্জামান নাজীর সড়কের ওসমানের মোড়ে ‘জি.ডট টেক সলিউশন’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও তাকে হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে মো. দিদার (৪৫), মো. ফারুক (৩০), মো. নয়ন (২৮), মো. হাছান (২৫) ও মো. বায়েজিদের (৩০) নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। এ সময় তারা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে হৃদয়কে এলোপাতাড়ি মারধর করা হয়।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে বাঁ হাতে গুরুতর জখম হন। পরে আবারও হামলা চালিয়ে তার মাথায় আঘাত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছোট ভাই এস এম মাহিদ শাহরিয়ারসহ (২২) প্রতিষ্ঠানের কর্মচারী তাসবিদ (১৭), নুর মোহাম্মদ সাঈদ (২৬), ওয়াসি কামাল (২৬), সোহান (২২) ও জাহেদ (২২) আহত হন।

হামলাকারীরা প্রতিষ্ঠানের দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও একটি আইপ্যাড ভাঙচুর করে এবং আসবাব নষ্ট করে। এতে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া ক্যাশবাক্স থেকে ৯ লাখ ৪৭ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে আসতে দেখে হামলাকারীরা মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সরে পড়ে। পরে আহত হৃদয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী হৃদয় বলেন, ‘কয়েক দিন ধরে তারা আমার প্রতিষ্ঠানের আশপাশে অবস্থান নিয়ে চাঁদা দাবি করছিল। আমরা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে।’

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনের ব্যবধানে ফের বাসে আগুন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950