জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির উদ্দিন চৌধুরী

১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ PM
সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী। 

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী।  © সংগৃহীত

জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী। 

আজ রবিবার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে অনেক কথা শুনেছি। আমি বলতে চাই, জুলাই সনদ এটা আমাদের এক অংশের দাবি। শহিদ যারা হয়েছেন, মৃত্যুবরণ যারা করেছেন তাদেরকে স্মরণ না করলে এ সংসদ অপবিত্র হয়ে যাবে। সেজন্য আমি বলব, জুলাইয়ে যারা শহিদ হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।

এই বীর মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ রক্তের বিনিময়ে যে গণতন্ত্র আমরা পাইনি, যে গণতন্ত্র আমাদের দেওয়া হয়নি-সেটি আমরা এই জুলাই সনদের মাধ্যমে আমরা অর্জন করেছি। আমরা অর্জন করেছি এবং এ দেশে বাস্তবায়ন হয়েছে। এই জুলাই সনদের মাধ্যমে গণতন্ত্র বাংলাদেশে এসেছে।

৩ পদে জনবল নিয়োগে দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬