খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার

১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ PM
আব্দুস সাত্তার সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আব্দুস সাত্তার সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। © টিডিসি ফটো

নওগাঁর বদলগাছীতে খাবারের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ ও তার খেলার সঙ্গীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী আব্দুস সাত্তার সরদার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বদলগাছি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সাত্তার উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল বিকেলে বদলগাছী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ এবং ৮ বছর বয়সী অন্য এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে।

এই ঘটনায় প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কিছুদিন আগে ওই দুই শিশুকে তার একটি পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান। সেখানে তিনি বড় শিশুটিকে ধর্ষণ করেন এবং ছোট শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বদলগাছী থানার ওসির নেতৃত্বে তিনটি বিশেষ দল গঠন করা হয়।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষকদের সহায়তায় দলগুলো রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায়। দীর্ঘ অভিযানের পর আজ সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, ‘এজাহার নথিভুক্ত করা হয়েছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান।’

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘শিশুদের বিরুদ্ধে যে কোনো ধরনের ভায়োলেন্স জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬